যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে ইউনুছ আলী খান (৫৫) এবং আয়ূব আলী খান (৬০) নামের দুই সহোদর নিহত হয়েছেন। তাঁরা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের মৃত আবদুর রহমান খানের ছেলে। এ ঘটনায় আয়ূব আলী খানের ছেলে আসাদুজ্জামান খান রনিকে (৩০) গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সর্দার ব্রিকসের বিপরীতে মুকুল হোসেনের চার দোকানের পাশে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, কাজের লোক (কামলা) ঠিক করা নিয়ে প্রথমে ইউনুছ আলী খানের সঙ্গে দোকানি মুকুলের কথা-কাটাকাটি হয় এবং ইউনুসকে মুকুল, বিল্লাল ও বিপুল মারপিট করে। পরবর্তীতে ইউনুস খান বাড়িতে গিয়ে তাঁর ভাই আইয়ুব খাঁ ও ভাতিজা আসাদুজ্জামান খানসহ মুকুলের দোকানে এসে তাঁর প্রতিবাদ করতে গেলে মুকুল তাঁর ভাই বিপুল, বিল্লাল ও তাদের বাবা আফজাল খান মিলে ইউনুস খান ও তাঁর ভাই আইয়ুব খান এবং আসাদুজ্জামান খানকে গাছি দা ও বটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে।
এতে ইউনুস খান, আইয়ুব খান ও আসাদুজ্জামান খান গুরুতর জখম হন। তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউনুছ আলী খান এবং আয়ূব আলী খানকে মৃত ঘোষণা করেন।
আসাদুজ্জামান খানের মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছে। চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করেন।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে তিনি জানান, শিগগিরই সংবাদ সম্মেলনে উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।
৩ মিনিট আগে
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মো. সবুজ (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তার উত্তর পাশ থেকে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
৪ মিনিট আগে
রাজধানীর গুলিস্তানে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রিয়াদ গাজী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৩ মিনিট আগে
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে ডাকাতি করা একটি গরুবাহী ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাক থেকে পাঁচটি মৃত ও দুটি জীবিত গরু উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শেরপুর থানা-পুলিশের যৌথ দল।
১৭ মিনিট আগে