অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হয়েছে। আজ বুধবার বিকেলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মধুমেলার উদ্বোধন করেন। পরে মন্ত্রী মেলার মাঠ পরিদর্শন করে মধুমঞ্চে প্রধান অতিথির বক্তব্য দেন।
যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুসাইন শওকতের সভাপতিত্বে মধুমঞ্চে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন, যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত।
অনুষ্ঠানে কবির জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে প্রধান অতিথির কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মেলার প্রথম দিনেই মধুপল্লি, কবির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ পাড়, বিদায় ঘাট, বুড়ো কাঠবাদামগাছের তলাসহ মেলা প্রাঙ্গণে দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল। বিশেষ করে কৃষি মেলা দর্শনার্থীদের কাছে মধুমেলায় আকর্ষণীয় হয়ে ওঠে। মেলার মাঠে ড্রাগন ট্রেন ঘিরে ও নাগরদোলায় শিশুরা আনন্দে মেতে থাকে। গ্রামীণ পসরাগুলোতে বিভিন্ন বয়সী মানুষের মালামাল কিনতে দেখা যায়।
মধুমঞ্চে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যশোর জেলা প্রশাসনের আয়োজনে ৩১ জানুয়ারি পর্যন্ত সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী এ মধুমেলা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
২ ঘণ্টা আগে
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে জানিয়েছেন স্থা
২ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ৮০টি বিদ্যালয়ে নেই কোনো নৈশপ্রহরী কাম দপ্তরি।
২ ঘণ্টা আগে
বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৪ ঘণ্টা আগে