ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমস ইমিগ্রেশন ভবন থেকে ৮৪৩ গ্রাম স্বর্ণসহ উম্মে ছালমা নামে এক নারীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা সদস্যরা। আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভারতে যাওয়ার পথে ওই নারীকে জিজ্ঞাসাবাদে স্বর্ণ পাচারের বিষয়টি ধরা পড়ে।
আটক স্বর্ণ পাচারকারী নারী ঢাকার ডেমরা এলাকার রাব্বি চৌধুরীর স্ত্রী।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা অফিসের উপসহকারী পরিচালক মো. মনিরুজ্জামান চৌধুরী জানান, তাঁদের কাছে গোপন খবর আসে, পাসপোর্টধারী এক নারী যাত্রী ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট কাস্টমস হয়ে ভারতে যাবেন। পরে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহভাজন নারী কাস্টমসে প্রবেশ করলে তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি অবৈধভাবে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তাঁর কাছ থেকে ৮৪৩ গ্রাম ওজনের স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণবার গলিয়ে গয়নাজাতীয় তৈরি করে কৌশলে পাচার করা হচ্ছিল।
মনিরুজ্জামান চৌধুরী জানান, এসব স্বর্ণের বাজারমূল্য ৫৫ লাখ টাকা। তাঁর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনপি নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
৩৮ মিনিট আগে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির পুরোটাই ব্যবহৃত হতো ব্যাগ, প্লাস্টিক ও বিভিন্ন পণ্যের গুদাম হিসেবে। আগুনে মুনসুর খান প্লাজা ভবনটির ষষ্ঠ তলার প্রায় সব মালপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরএম প্লাজার ষষ্ঠ ও সপ্তম তলাও।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বাজারজাত করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১ ঘণ্টা আগে