
জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজ বাড়ি থেকে ৪০ কেজি গাঁজাসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দুরমুট ইউনিয়নের সুলতানখালি (মাইচ্ছা পড়া) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বেলাল হোসেন দুরমুট ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই এলাকার করিম শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর ডিবি পুলিশের এক সদস্য জানতে পারেন ইউপি সদস্য বেলাল হোসেনের বাড়িতে গাঁজা রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় ওই ইউপি সদস্যের বসত ঘরে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ইউপি সদস্যকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ইউপি সদস্যের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
১০ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমদাদুল হক (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস (২০) খন্দকারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে তাঁদের এই আন্দোলনে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
৩৫ মিনিট আগে
ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে