
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌর যুবদলনেতার একটি ফেসবুক পোস্টে মন্তব্যকে কেন্দ্র করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর সদর থানার সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের সময় পৌর সদর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর যুবদলের সদস্যসচিব আতিক রহমান গত বুধবার তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। তিনি লেখেন, ‘রাজনীতি থেকে ভালো মানুষগুলো স্বেচ্ছায় নিজেকে লুকিয়ে রাখছে শুধু নিম্ন শ্রেণি থেকে উঠে আসা দালাল ও চামচাদের কারণে।’
এই পোস্টের মন্তব্য ঘিরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাহী রহমান ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আকাশের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁরা একে অপরকে সংঘর্ষের জন্য চ্যালেঞ্জ করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। তাতে অন্তত ১০ জন আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাঈদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আর যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে