
‘মীম গত পরশু দিন ঢাকা গেল। আরও কয়েক দিন আগে চলে যেত। কিন্তু রোদ আর গরমের কারণে তাঁকে যেতে দিইনি। মীম যাওয়ার সময় বলেছিল, এবার টাকা জমিয়ে পুরোনো ঘরটা নতুন করে তৈরি করবে।’ আহাজারি করতে করতে কথাগুলো বলছিলেন মেহেদী হাসান মীমের মা মিনু বেগম (৫৬)।
আজ বুধবার বেলা ৩টার দিকে নীলফামারীর ডোমার উপজেলায় সোনারায় ইউনিয়নের হাজিপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে মেহেদী হাসানের (২৫) দাফন সম্পন্ন হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার বারিধারায় ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নিহত হন বাক্প্রতিবন্ধী এই যুবক।
আজ দুপুর ১২টার দিকে একটি গাড়িতে মেহেদীর লাশ এসে পৌঁছায় গ্রামের বাড়িতে। এ সময় গ্রামে শোকের ছায়া নেমে আসে। মেহেদী ওই গ্রামের দিনমজুর মো. এরশাদুল হকের ছেলে। তিনি ডোমার সরকারি কলেজে বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
মেহেদীর মামাতো ভাই সাজ্জাদ চৌধুরী জয় কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেহেদী হাসান মীম কথা শুনতে বা বলতেও পারতেন না। দিনমজুর বাবার বয়স হওয়ায় তিনিই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। গত সোমবার রাতে অন্য শ্রমিকদের সঙ্গে ঢাকায় যান। সেখানে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতেন।
সাজ্জাদ চৌধুরী আরও বলেন, মেহেদী হাসানের এক ভাই ও এক বোন রয়েছেন। বড় ভাই বিয়ের পর আলাদা সংসার শুরু করেন, বোনেরও বিয়ে হয়েছে। মা-বাবাকে নিয়েই মেহেদীর সংসার ছিল। প্রতি মাসে মা-বাবাকে টাকা পাঠাতেন। ভিটেবাড়ি ছাড়া তাঁদের কোনো আবাদি জমি নেই। তিনি কাগজের ফুল দিয়ে বিভিন্ন শৈল্পিক কাজ করতে জানতেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৈতৃক সম্পত্তিতে টয়লেট ও গোসলখানা নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবা ও তাঁর দুই ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নবীর হোসেন।
৩৪ মিনিট আগে
২০২৫-২৬ অর্থবছরে চৌহালী উপজেলার সাত ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের জন্য মোট ৫৮ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল উপকারভোগীদের মধ্যে ৩০ কেজি করে বিতরণের কথা। এর মধ্যে বাঘুটিয়া ইউনিয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় ১৮ টন বা ৬০০ বস্তা চাল।
৩৮ মিনিট আগে
ইতালি যাওয়ার পথে লিবিয়ায় নেওয়ার পর মাদারীপুরের সাইদুল ব্যাপারী দুই মাস ধরে নিখোঁজ বলে অভিযোগ পরিবারের। তাঁকে উদ্ধারে এবং মানব পাচারের অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে সাতজনের বিরুদ্ধে মাদারীপুর আদালতে মামলা করেছেন তাঁর বড় ভাই।
৪১ মিনিট আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সমাধানে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
৪৪ মিনিট আগে