
ঘোড়া প্রতীক নিয়ে গোপালগঞ্জ-২ আসনে (সদর-কাশিয়ানীর একাংশ) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন প্রবাসী সিপন ভূঁইয়া। আজ রোববার তিনি কর্মী-সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন। সমাধিসৌধের গেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকায় ৩ নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে কবর জিয়ারত শেষ করেন তিনি।
এ সময় সিপন ভূঁইয়া বলেন, ‘বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি, তাই তাঁর সমাধিতে এসেছি। গত বছরের যেদিন বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়েছে, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি গোপালগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করব।’
সিপন ভূঁইয়া আরও বলেন, ‘যখন দেখেছি ৩২ নম্বর বাড়ি ভাঙচুর হয়েছে, তখন আরও শক্তিশালী হয়েছি নির্বাচন করার জন্য। আমি এমপি হতে পারি বা না পারি, গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ৩২ নম্বর কমপ্লেক্স নির্মাণ করব, ইনশা আল্লাহ।’
এক প্রশ্নের জবাবে সিপন বলেন, ‘আমি আওয়ামী লীগের কোনো পদ-পদবিতে ছিলাম না। কারণ আমি একজন প্রবাসী, দীর্ঘ ১৫ বছর সিঙ্গাপুরে ছিলাম। নির্বাচিত হলে মানুষের উন্নয়নের জন্য কাজ করব, সামাজিকভাবে চলব। কোনো গ্যাঞ্জাম, ঝামেলা আমার জনগণ করবে না।’
প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি যেহেতু একজন প্রবাসী মানুষ, তাই প্রবাসী ও তাঁদের পরিবারের কাছে অনুরোধ, আপনারা আমাকে দোয়া করবেন। এ ছাড়া ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
এর আগে সিপন ভূঁইয়া গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা রেখেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বলে দাবি করেন এই প্রবাসী।

আগামী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ মিনিট আগে
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। আজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার
২৩ মিনিট আগে
২০১৮ সালে সহকারী শিক্ষক এনামুল হকের সঙ্গে নাসিমা বেগমের বিবাহ হয়। এর পর থেকে এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে এনামুল হক মামলাটি মীমাংসা করে নেন। এরপর আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে
২৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গোডাউনে মূলত রং ও তারপিন টাইপের কেমিক্যাল ছিল। গোডাউনের মালিকপক্ষ বা কোনো কর্মকর্তার খোঁজ না পাওয়ায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।
৩১ মিনিট আগে