
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটগাতী বাজারে পৌর মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শাহিদ আলম, সাধারণ সম্পাদক মহাসিন শেখ, সহসভাপতি মোহাম্মদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল ফকির, দপ্তর সম্পাদক ফারজানা আক্তার (রুনা), গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোজাহিদ শেখ, যুব অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি নাদিম মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অন্যতম দল গণঅধিকার পরিষদ। সেই দলের সভাপতির ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পটুয়াখালীর গলাচিপায় নুরুল হক নুরকে অবরুদ্ধ করে যারা হামলা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় টুঙ্গিপাড়া, গোপালগঞ্জসহ সারা দেশে আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
১০ মিনিট আগে
সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১ ঘণ্টা আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
১ ঘণ্টা আগে