
অন্তর্বর্তী সরকারপ্রধানের উদ্দেশে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ‘দয়া করে জুলাই সনদ নিয়ে মানুষকে আর বিভ্রান্ত করবেন না। এখন জুলাই সনদকে আপনি বলছেন, এটা সংবিধানের ওপরে স্থান দিতে হবে। এটা কখনো হতে পারে না। সুপ্রা কনস্টিটিউশন মানে মার্শাল ল। আপনি কি আমাদেরকে মার্শাল লয়ের পথে হাঁটাবেন নাকি। জুলাই সনদের পক্ষে আমরা। তবে সেটা সংবিধানের শিডিউলের মধ্যে দিতে হবে। আগামী সংসদ সেটা কার্যকর করবে।’
আজ শনিবার বেলা ১১টায় গোপালগঞ্জে জেলা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণফোরামের গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে এ স্মরণসভা হয়।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘সংবিধান সংশোধন কখনো ডিক্লারেশন দিয়ে হয় না। অর্ডিন্যান্স জারি করে হয় না। এটা আগামী দিনে যাঁরা জনপ্রতিনিধি সংসদে যাবেন, এটা তাঁদের কাজ। তাঁদের দায়িত্ব। তাঁদের ওপর ছেড়ে দেন। সংবিধান সংশোধনের পক্ষে আমরা। তবে সেটা কার্যকর হবে আগামী সংসদের মধ্য দিয়ে। আর যেগুলো আইনগত মাধ্যমে অর্ডিন্যান্স জারি করে করা সম্ভব, সেগুলো করেন।’
অ্যাডভোকেট নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে গণফোরামের কেন্দ্রীয় নেতা কে এম জগলুল হায়দার আফ্রিক, শাহ নুরুজ্জামান, মুহাম্মদ রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামীম ও বিশ্বজিৎ গাঙ্গুলী উপস্থিত ছিলেন।
সভায় গণফোরামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি দেশ, ইতিহাস, রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ তৈরি করা প্রয়োজন। রচনা প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের চিন্তা, মনন ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে। একই সঙ্গে দেশের রাজনৈতিক ইতিহাস...
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জে শ্রমিকের কাজ করতে গিয়ে বজ্রপাতে মো. হেলিম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. খোকন মিয়া (৪০) নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
রাব্বীর বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার নোয়াগাঁও গ্রামে। বাবার নাম হারুন অর রশীদ। বর্তমানে যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় তাদের বাড়ি। তবে রাব্বীর নামে কদমতলি থানায় দুটি মাদক মামলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভিটেমাটি হারানো পরিবারগুলোর মধ্যে যাদের অন্যত্র যাওয়ার সামর্থ্য নেই, তারা বারবার নদীর তীরে নতুন করে ঘর বাঁধছেন। কোনো কোনো পরিবার এ পর্যন্ত ৮ থেকে ১০ বার বসতঘর নির্মাণ করেছে। শেষ সম্বলটুকুও নদীগর্ভে বিলীন হওয়ায় অনেকেই সরকারি সড়কের ওপর আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
১ ঘণ্টা আগে