
গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে শিক্ষানবিশ এক নারী আইনজীবী আহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।
বিচারকের এমন আচরণের অভিযোগে আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে বলে জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভ মিছিল শেষে আদালত চত্বরে বক্তব্য দেন অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মিলন শরীফ, অ্যাডভোকেট রোকাইয়া আক্তার রুপাসহ কয়েকজন আইনজীবী।
বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা বলেন, ‘যে বিচারক এমন ঘটনা ঘটাতে পারেন, তাঁর এখানে বিচারিক কার্যক্রম পরিচালনার অধিকার নেই।’ তাঁরা ওই বিচারকের দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, বুধবার (২২ জুলাই) আদালত চলাকালে গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার বিরুদ্ধে পেপার ওয়েট ছোড়ার অভিযোগ ওঠে।
আইনজীবীদের অভিযোগ, আদালত কক্ষের পেছনের বেঞ্চে আইনজীবী ও বিচারপ্রার্থীদের কথা বলার বিষয়টি দেখে বিচারক ক্ষুব্ধ হয়ে কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত লাগে এবং তিনি আহত হন। পরে তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
চিঠিটা খুব ছোট। অথচ তার ভেতরেই লুকিয়ে ছিল কঠিন সত্য কথাগুলো। মেয়েটি তা মুখে বলতে পারেনি। তাই কলেজে গিয়েই ছেলেটির হাতে নিঃশব্দে ধরিয়ে দিয়েছিল চিঠিটা। তাতে লেখা ছিল, তাদের সম্পর্ক কোনোভাবেই মেনে নেবে না মেয়েটির পরিবার।
৬ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়া উপজেলায় প্রতিবেশীর নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
৯ মিনিট আগে
চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাচন আলী চৌধুরী বাড়ি সড়কের হাবিবা ভিলার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগে