গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর জাহিদ হাসান (৫) নামের এক শিশুর মরদেহ ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদীর ঘাটে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান। নিহত জাহিদ হাসান কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট দুপুর ১টা থেকে শিশু জাহিদ হাসানকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলেন না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার সকালে ব্রহ্মপুত্র নদীর ঘাটে স্থানীয়রা ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘সকাল ৮টার দিকে শিশুটির বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করি।’
শিশুটি কীভাবে নিখোঁজ হয়েছিল এবং কীভাবে নদীতে গেল—এ বিষয়ে জানতে চাইলে এসআই নাজমুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে উদ্ধার হওয়া শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এসআই আরও জানান, ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
১১ মিনিট আগে
জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান রিমা (২৫) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের দক্ষিণ কাচারিপাড়া এলাকার স্বপ্নপুরী আবাসিক এলাকার বকুল ভিলা ভবনের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩২ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে মাথায় কলার ছড়া নিয়ে বাজারে যাওয়ার সময় শ্বশুর মজিদ মোড়লকে (৭০) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জামাতা মোজাম্মেল হক ওরফে মুজা সরকার (৩৫) থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ থানায় হাজির হয়ে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন...
২ ঘণ্টা আগে
আকাশে শরতের পূর্ণিমার চাঁদ। নিচে গ্রামের উঠোনে মাদুর পেতে বসেছেন দর্শকেরা। সামনে জলচৌকিতে বসেছেন একজন পাঠক। হারিকেন আর কুপির বাতির আলোয় তৈরি হয়েছে এক মায়াময় পরিবেশ। চারপাশে সুনসান নীরবতা। আলো-আঁধারির মধ্যে ভেসে আসছে পুঁথি পাঠের সুর।
৩ ঘণ্টা আগে