Ajker Patrika

গাজীপুরে ১৩ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, পাঁচটিতে ছুটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে ১৩ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, পাঁচটিতে ছুটি
শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ১৩টি পোশাক কারখানা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আজ রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের আন্দোলন, ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার থেকে ১৩টি কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে চলমান শ্রমিক অসন্তোষের কারণে পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানোর পরও বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয় বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।

বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালান। এতে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে কারখানাগুলোর সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ১৩টি পোশাক কারখানা। ছবি: আজকের পত্রিকা
শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ১৩টি পোশাক কারখানা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আজকের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত