
গাজীপুর মহানগরের সদর থানা-পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানা-পুলিশ। অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি পিস্তলের গুলি এবং নম্বর প্লেটবিহীন একটি টিভিএস অ্যাপাচি ফোরভি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ সময় অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে তানজিম আহমেদ সোহেল ও মো. বাবু নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার বেলা ৩টা ০৫ মিনিটের দিকে তারা সায়েন্স ল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
২ মিনিট আগে
স্থানীয়রা জানান, এটি কোনো দুর্গম হাওর বা চরাঞ্চল নয়; উপজেলা সদর থেকেও বিদ্যালয়টির দূরত্ব খুব বেশি নয়। তবু প্রতি বর্ষায় শিক্ষার্থীদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সমস্যা থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
৭ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে নিজের নামে জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় ৮০ বছর বয়সী বাবাকে মারধরের অভিযোগে মো. রাজিব হোসেন রাজু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের তেওলা গ্রামের বাসিন্দা সৈয়দ মোকছেদ আলী নলছিটি থানায় ছেলে রাজিব হোসেন রাজুর বিরুদ্ধে
১০ মিনিট আগে
দুপুর আড়াইটার দিকে সরেজমিনে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসে সড়কে অবস্থান নিচ্ছেন। একপর্যায়ে তারা সড়কের বিভিন্ন অংশে বসে পড়েন এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। চারপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
২৭ মিনিট আগে