
াজীপুরের শ্রীপুরে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে মেঝেতে মরদেহ ফেলে রেখে পালিয়ে যান স্বামী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মাদকাসক্ত স্বামীর দুটি বসতবাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে বসতবাড়ি দুটি পুড়ে যায়। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুইটি আক্তার (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত আফসারুল ইসলামের মেয়ে।
অভিযুক্ত স্বামী মো. নূরুল ইসলাম (৩৫) উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামের মো. শাহজাহান মৃধার ছেলে। দেড় বছর আগে সুইটির বিয়ে হয় নূরুল ইসলামের সঙ্গে। তাদের দাম্পত্য জীবনে চার মাস বয়সী এক শিশুকন্যা রয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুস ছামাদ বলেন, ‘একটা নিরপরাধ মেয়েকে অমানবিক নির্যাতন করেছে মাদকাসক্ত যুবক। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। নূরুল ইসলামের পরিবারের সদস্যরাও এর জন্য দায়ী। মেয়েটাকে ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় থেঁতলে গুরুতর আহত করে গলা টিপে খুন করছে। এতে বিক্ষুব্ধ জনতা নূরুল ইসলামের বসতবাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বসতবাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বেলা সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতের মামা জসিম শেখ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘাতক স্বামী নূরুল ইসলামকে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১১ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৩ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৮ মিনিট আগে