
বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়কে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রেখেছে দায়িত্বরত আনসার সদস্যেরা।
আজ রোববার সকাল ১১টার থেকে তাঁর অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। পরে বেলা ৩টার দিকে অফিস কক্ষের তালা খুলে দেওয়া হলেও বের হতে পারেননি তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত মে ও চলতি জুন মাসের বকেয়া বেতন ও ঈদুল আজহার বোনাসের দাবিতে কিশোর উন্নয়ন কেন্দ্রের দায়িত্বে থাকা ৫৫ জন আনসার সদস্য উন্নয়ন কেন্দ্রের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন।
শিশু উন্নয়ন কেন্দ্রের প্রধান ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্য জুয়েল বলেন, ‘মে ও চলতি জুন মাসের বেতনসহ ঈদুল আজহার বোনাস এখনো পর্যন্ত পরিশোধ করা হয়নি। বেতনের বিষয়ে জানতে গেলে কেন্দ্রের দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বেতন পরিশোধ নিয়ে আগেও কয়েক মাস গড়িমসি করেছেন তিনি। আজ সকাল থেকে এখানকার আনসার সদস্যরা তত্ত্বাবধায়কের কক্ষে তালা ঝুলিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখে।’
টঙ্গী থানা আনসার ভিডিপির কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ‘বেতনের দাবিতে শিশু উন্নয়ন কেন্দ্রের আনসার সদস্যরা আজ সকাল থেকেই তত্ত্বাবধায়কের অবরুদ্ধ করে রাখে। আমরা এসেছি, সকল আনসার সদস্যদের নিয়ে কথা বলছি। আগামীকাল বেতন পরিশোধ করা হবে আশ্বাস দেওয়া হয়েছে।’
টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান বলেন, ‘আমি এখন অবরুদ্ধ নই। আমি বরাদ্দ পাইনি তাই বেতন পরিশোধ করতে পারছি না। বেতন পরিষদের জন্য ১৯ লাখ টাকা রয়েছে। মাত্র ২২ হাজার টাকা কম। বরাদ্দের টাকা পেলেই আগামীকাল বেতন পরিশোধ করা হবে।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই।’

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত চারতলা একটি ভবনের চতুর্থ তলা থেকে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে দুটি ভবনে আগুন ছড়িয়ে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী...
১ মিনিট আগে
হবিগঞ্জে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরতলির বহুলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কুকুরটিকে আটক করা সম্ভব হয়নি।
৯ মিনিট আগে
কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সঙ্গে নতুন জীবন শুরুর পরিকল্পনা করে তারা বাড়ি ছেড়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিক্রি করা একটি মোবাইল ফোনসহ অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে।
১৩ মিনিট আগে
সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে সাতক্ষীরা আদালতের সামনে তৃণমূল বিএনপির নেতা-কর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়..
১৮ মিনিট আগে