
গাজীপুরের শ্রীপুরে আলোচিত শিশু আনাস খান (৪) হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশ বলছে, আনাসের প্রতিবেশী গৃহবধূকে তাঁর প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে আনাস। এ জন্য তাকে গলা টিপে ও কাঁচি দিয়ে নৃশংসভাবে আঘাত করে মেরে লাশ বিলে ফেলে দেন ওই প্রেমিক। পরে আনাসের পরিবারের সঙ্গে লাশ খোঁজাখুঁজিতেও অংশ নেন ওই প্রেমিক। প্রতিবেশী নারীকে জিজ্ঞাসাবাদের বরাতে গতকাল মঙ্গলবার রাতে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) আমিনুল ইসলাম এসব কথা জানান। এ ঘটনায় ওই নারী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে।
আনাস উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া মধ্যপাড়া (নতুন বাজার) গ্রামের সৌদিপ্রবাসী আল আমিন খান ও লিজা আক্তার দম্পতির দ্বিতীয় ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ত।
আনাস হত্যায় গ্রেপ্তার প্রতিবেশী নারী শাহিনূর বেগম ওরফে হাসিনা (৩০) চিনাশুকানিয়া (মধ্যপাড়া) গ্রামের নজরুল মোল্লার স্ত্রী। গ্রেপ্তার প্রেমিক মোমেন খাঁ উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া মধ্যপাড়া (নতুন বাজার) গ্রামের মোতালেব খাঁর ছেলে।

আনাসের বাবা আল আমিন বলেন, ‘আমার ছেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে সৌদি আরব থেকে দেশে চলে আসি। খুনি মোমেন খাঁ আমাদের সঙ্গে বিভিন্ন স্থানে আমার ছেলেকে খোঁজাখুঁজি করেছে। সে যে আমার মানিককে খুন করেছে, এটা তো বুঝতে পারিনি। কী বিচার চাইব। কোন বিচার হলে আমার মানিক শান্তি পাবে, আল্লাহ যেন তা-ই করেন।’
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) আমিনুল ইসলাম জানান, গত শুক্রবার সকালে আনাস তার বাইসাইকেল নিয়ে প্রতিবেশী নজরুল মোল্লার ছেলে আবদুল্লাহর (৫) সঙ্গে খেলতে তার বাড়িতে যায়। কিছুক্ষণ পর আনাসের দাদি তাকে খোঁজার জন্য নজরুল মোল্লার বাড়িতে যান। তখন নজরুল মোল্লার স্ত্রী হাসিনা তাঁকে জানান, আনাস তাঁদের বাড়িতে সাইকেলটি রেখে কোথায় যেন চলে গেছে। শিশু নিখোঁজের ঘটনায় তার দাদা শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আনাসকে উদ্ধারে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে হাসিনা ও তাঁর স্বামী নজরুল মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হাসিনা স্বীকার করেন, পাশের বাড়ির মোতালেব খাঁর ছেলে মোমেনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। ঘটনার দিন শুক্রবার সকালে স্বামী বের হয়ে গেলে প্রেমিককে ঘরে নিয়ে আসেন হাসিনা। আনাস তাঁর বাড়িতে এসে খেলার সাথি আবদুল্লাহকে খুঁজতে খুঁজতে ঘরে ঢুকে পড়ে। সেখানে হাসিনা ও তাঁর প্রেমিক মোমেনকে একসঙ্গে দেখে ফেলে সে। নিজেদের অপকর্ম লুকাতে মোমেন আনাসের গলা টিপে ধরেন এবং কাঁচি দিয়ে তাকে নৃশংসভাবে আঘাত করে হত্যা করেন। পরে সুযোগ বুঝে মোমেন আনাসের লাশ বাড়ির উত্তর পাশের বাঙ্গালপাড়া বিলে ফেলে আসেন। অন্যদিকে হাসিনা আনাসের সাইকেলটি আনাসের বাড়ির কাছে রাস্তায় রেখে আসেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচিটি ধুয়ে রান্নাঘরের চালে গুঁজে রাখেন। পরে হাসিনার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গত সোমবার দুপুরে বিল থেকে আনাসের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামীকে বাংলাদেশ ছেড়ে পালাতে সাহায্যকারী ফিলিপ সাংমাকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আজ শনিবার নদিয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ
১২ মিনিট আগে
বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগের উন্নয়ন হয়। এ বিভাগের উন্নয়নে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ততবারই সিলেট বিভাগের উন্নয়ন অন্যান্য সময়ের তুলনায় এগিয়ে গেছে। এবারও সিলেট বিভাগ এগিয়ে যাবে। বিভাগের প্রধান সমস্যাগুলো সমাধানে...
১৬ মিনিট আগে
ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে শহরের ঈদের বাজার। পরিবার-পরিজনের জন্য নতুন জামা-কাপড়, জুতা, উপহার কিনতে মার্কেট, শপিং মল, বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট থেকে শুরু করে ফুটপাতের দোকানেও ভিড় করছে মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম; বিক্রেতারাও ব্যস্ত ক্রেতাদের পণ্য দেখাতে।
১৯ মিনিট আগে