
গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘ধীরাশ্রম এলাকায় ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় সংগ্রহের কাজ চলছে। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ার পর ঝিনাইদহে দূরপাল্লার বাসভাড়া বাড়ানো হয়েছে। জেলা থেকে ঢাকাগামী রুটে ৫০ থেকে ১০০ টাকা এবং চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এ ছাড়া লোকাল বাসেও রুটভেদে ১০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে কোথাও কোথাও অতিরিক্ত...
৯ মিনিট আগে
গত সোমবার বিকেলে মোরেলগঞ্জ ফেরিঘাটের বারইখালী অংশের রাস্তায় ভ্যান রাখাকে কেন্দ্র করে আসাদুজ্জামান মিলনের লোকজনের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন গাড়ির চাবি দিয়ে রবিউলের চোখে আঘাত করেন। এ সময় মিলনের ভাইসহ কয়েকজন স্থানীয় ভ্যানচালকদের মারধর করেন।
১০ মিনিট আগে
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী ২২ সেপ্টেম্বর দায়িত্ব নিয়েছেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
ঝটিকা মিছিলের মাধ্যমে সমাজে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক ও আইনিভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে
১৭ মিনিট আগে