
গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে তিনটি টিনশেড কলোনির প্রায় ৮০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা না গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে, অর্ধকোটি টাকার বেশি মালামাল ও সম্পদ নষ্ট হয়েছে।
ভুক্তভোগী, স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে মহিউদ্দিনের টিনশেড কলোনির শাহনাজ বেগমের কক্ষে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের বায়োজিদ মাস্টারের মালিকানাধীন আরও দুটি কলোনিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্তরা বলেন, কলোনির বেশির ভাগ বাসিন্দাই বিভিন্ন কারখানায় কাজ করেন। সকালে কাজে বের হয়ে যাওয়ায় ঘরে কেউ ছিল না। ফলে কক্ষে থাকা আসবাব, পোশাক, বৈদ্যুতিক সরঞ্জামসহ সব ধরনের মালামাল পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। রোববার ভোর ৪টার দিকে জেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে একটি বড় আকৃতির ধূসর বর্ণের ডলফিন ধরা পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যার বেতাগী ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের বড়শিতে প্রায় ২০ কেজি ওজনের ডলফিনটি ধরা পড়ে।
১ ঘণ্টা আগে
রংপুরে হামের প্রকোপ কমছে না। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত শিশুকে নিয়ে বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচে। একই সঙ্গে রংপুর বিভাগজুড়ে এখন পর্যন্ত ৬০ জনের শরীরে হাম শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সাজিদের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে