
গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় মো. রাহাত নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের একটি দল টহল ও সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করছিলেন। এ সময় কয়েকজন মাদক কারবারি ওই পুলিশ সদস্যকে কিলঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে আহত করে পালিয়ে যায়।
পরে পুলিশ সদস্যরা আহত রাহাতকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। তিনি টঙ্গী পূর্ব থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় আজ দুপুরে টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাতনামা আটজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, আহত পুলিশ সদস্য চিকিৎসা নিয়ে পুলিশ ব্যারাকে রয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪টি পাইপ বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বেশ কিছু লিফলেট (প্রচারপত্র) উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তাঁর একটি মিনি তেলের পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলের পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে
আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
২ ঘণ্টা আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে