
সঞ্চয়ের ছয় গুণ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ছয় শতাধিক গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে গেছে পল্লি বাজার লিমিটেড নামের একটি এনজিও।
গাজীপুরের কাপাসিয়া সদর এলাকায় বাজারসংলগ্ন বরুণ রোডে মাত্র ২৫ দিন আগে এনজিওটি কার্যক্রম চালু করেছিল। ধারণা করা হচ্ছে, এনজিওটি গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে পালিয়েছে।
রিকশা মেরামতের গ্যারেজের মালিক আবুল হোসেন জানান, তিনি ঋণের জন্য ওই এনজিওতে সদস্য হয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এনজিও অফিসে গিয়ে দেখেন অফিসকক্ষ তালাবদ্ধ। পাশের দোকানদারকে জিজ্ঞেস করে জানতে পারেন, এনজিওর লোকজন এখান থেকে পালিয়েছেন। আবুল হোসেন জানান, ঈদের জন্য তিনি ৩০ হাজার টাকা জমা করে রেখেছিলেন। তিনি ভেবেছিলেন, এই টাকা দিয়ে তিনি ঈদের কেনাকাটা করবেন। পরে জানতে পারেন, এক এনজিও আছে, যেটি সঞ্চয়ের ছয় গুণ টাকা ঋণ দেয়। এই প্রলোভনে তিনি দুই নামে ৩০ হাজার টাকা সঞ্চয় করেন। গতকাল দুপুরে এনজিও থেকে তাঁর ঋণ পাওয়ার কথা ছিল। এসে দেখেন এনজিওকর্মীরা উধাও। ঋণের আশায় জমানো টাকা হারিয়ে এখন তিনি মাথায় হাত দিয়েছেন।
ঋণের জন্য এনজিওর সদস্য হয়েছেন কারীমা আক্তার। রাশিদুল ও ইব্রাহিম নামের দুই এনজিওকর্মীর কাছে প্রথমে ৫০০ টাকা দিয়ে নাম লেখান তিনি। পরে কয়েক দফায় তিনি ১৫ হাজার টাকা সঞ্চয় জমা করেন। তিনি জানান, তাঁকে দেড় লাখ টাকা ঋণ দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন এনজিওকর্মীরা। তিনি ঋণের টাকা নিতে গতকাল দুপুরে এসে দেখেন অফিস তালাবদ্ধ। ঋণ পাওয়ার আশায় ধারদেনা করে তিনি এই সঞ্চয় জমা করেছেন। এনজিও লোকজন সেই সঞ্চয়ের টাকা নিয়ে উধাও হওয়ায় তিনি এখন দিশাহারা।
যে বাসায় এনজিও ভাড়া নিয়েছে, সেই বাসার মালিক মো. চাঁন মিয়া বলেন, ‘এনজিও ম্যানেজার আমার কাছ থেকে সাত হাজার টাকা মাসিক ভাড়ায় ভাড়া নেন। ১ লাখ টাকা অগ্রিম দেওয়ার কথা ছিল। তাঁরা আমাকে কোনো টাকা না দিয়ে বাসায় তালা মেরে পালিয়েছেন। ভেতরে কিছু চেয়ার-টেবিল দেখেছিলাম, সেগুলো এখন ভেতরে রয়েছে কি না, জানা নেই।’ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘এই ধরনের কোনো এনজিওর অনুমোদন আমাদের অফিস থেকে দেওয়া হয়নি। তবে দেখে মনে হচ্ছে, তাদের নিবন্ধনটি ভুয়া থাকতে পারে। কোনো এনজিও কোনো এলাকায় চালু হলে তাদের সম্বন্ধে যাচাই করে তারপর লেনদেন করা উচিত। কোথাও এ ধরনের এনজিও চালু হলে সঙ্গে সঙ্গে আমাদের অথবা উপজেলা প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা উচিত। জানালে শুরু থেকেই আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারি।’
উপজেলা সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ধরনের কোনো এনজিওর অনুমোদন তাঁদের অফিস থেকে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমি প্রায় দুই বছর এই উপজেলায় কর্মরত রয়েছি। আমি দেখিনি কোনো এনজিও নিয়ে কোনো সভা-সমাবেশ অনুষ্ঠিত হতে। নিয়মে আছে, উপজেলার সব এনজিও নিয়ে মাসিক সভার আয়োজন করা।’
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৮ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১১ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৩২ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩৫ মিনিট আগে