
ফরিদপুরের সদরপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লাবাড়ি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব খোকন আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত কলেজছাত্র মুস্তাফিজুর আহম্মেদ ওরফে আসিফ খান (১৯) সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবি গ্রামের ওয়াদুদ খানের ছেলে। তিনি সদরপুর সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
নিহতের সহপাঠী বায়েজিদ হাসান বলেন, আসিফ মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। সদরপুর ইউনিয়নের সদরপুর ফিলিং স্টেশনের পর মোল্লাবাড়ি জামে মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা লাগে। এ সময় আসিফ সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে আসিফের মৃত্যু হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব খোকন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৯ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৯ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে