
ফরিদপুরের সদরপুর উপজেলায় ৮ম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েক যুবকের বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুরে ওই ছাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের ওই স্কুলছাত্রীর মা বাড়িতে না থাকার সুযোগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কয়েক যুবক ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়।
অভিযোগে বলা হয়, নির্যাতনের পর অসুস্থ অবস্থায় মেয়েটিকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়রা রাতেই তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আজ শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।
ভুক্তভোগী স্কুলছাত্রীর এক স্বজন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে বাড়িতে আমার দুই ভাগনি ছিল। ওর মা ও অন্যরা বাড়িতে ছিল না। দুই ভাগনি দুই রুমে ছিল। রাত ১টার দিকে প্রতিবেশী এক যুবক জানালা ভেঙে ঘরে প্রবেশ করে দরজা খুলে দিলে আরও কয়েক যুবক ঘরে প্রবেশ করে। এরপর জোরপূর্বক আমার ভাগনিকে তারা তুলে নিয়ে যায় এবং তার ওপর নির্যাতন চালায়। যখন জ্ঞান হারিয়ে ফেলে তখন তারা ভাগনিকে অসুস্থ অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়।’
ওই স্বজন আরও বলেন, ‘যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কয়েকজনকে আমার ভাগনি চিনেছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হচ্ছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন শাহ বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানগুলোর সরঞ্জাম জব্দ করা হয়।
১৩ মিনিট আগে
বরগুনা সদরে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিকেলে উপজেলার সোনারবাংলা নামক এলাকায় গাজী টেলিভিশনের (জিটিভি) লোগো লাগানো একটি প্রাইভেটকারের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
১৬ মিনিট আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতে নগরীর প্যারামেডিক্যাল এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তার নামে ছবি, ভিডিও ও অপারেশনাল তথ্য প্রকাশে কঠোর নির্দেশনায় উদ্বেগ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটি নির্দেশনাকে নজিরবিহীন ও বেআইনি আখ্যা দিয়ে অবিলম্বে প্রত্যাহার এবং সাংবাদিকদের জন্য সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে।
৩২ মিনিট আগে