
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখা। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যেসব শিক্ষার্থী রংপুর কেন্দ্রে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন, তাঁদের জন্য ফ্রি যাতায়াতের এই ব্যবস্থা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখার সভাপতি রেজওয়ানুল হক তাঁর ফেসবুক ওয়ালে এই ঘোষণা দেন।
রেজওয়ানুল হকের ফেসবুক ওয়াল থেকে জানা যায়, হাবিপ্রবি থেকে যেসব বিসিএস পরীক্ষার্থী রংপুর সেন্টারে পরীক্ষা দিতে যাবেন, তাঁদের ক্যাম্পাস থেকে পরীক্ষাকেন্দ্রে বিনা মূল্যে যাতায়াতের জন্য পাঁচটি বাস বরাদ্দ করা হয়েছে। এর মাঝে দুটি বাস নারী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে। আজ (১৪ সেপ্টেম্বর) বেলা ২টায় হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের অফিশিয়াল পেজে গুগল রেজিস্ট্রেশন ফরম উন্মুক্ত করা হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ এই সার্ভিসের আওতাভুক্ত হতে পারবেন না বলেও জানানো হয়।
শিবির সভাপতি তাঁর ফেসবুক ওয়ালে লেখেন,
বিসিএস পরীক্ষার্থী ভাই-বোনদের জন্য ফ্রি বাস সার্ভিস সংক্রান্ত:
সম্মানিত ভাই ও বোন,
আপনারা নিশ্চয় অবগত আছেন, আগামী ১৯ই সেপ্টেম্বর ৪৭তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাবিপ্রবি থেকে যেসব বিসিএস পরীক্ষার্থী ভাই ও বোন রংপুর সেন্টারে পরীক্ষা দিতে যাবেন, তাদের সম্মানার্থে ছাত্রশিবির, হাবিপ্রবি শাখার উদ্যোগে ক্যাম্পাস থেকে পরীক্ষা কেন্দ্রে বিনামূল্যে যাতায়াতের জন্য ৫টি বাস বরাদ্দ করা হয়েছে। এর মাঝে ২টি বাস বোনদের জন্য বরাদ্দ থাকবে।
- আজ (১৪ সেপ্টেম্বর) দুপুর ২.০০টায় হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের অফিশিয়াল পেজে গুগল রেজিস্ট্রেশন ফরম উন্মুক্ত করা হবে।
- যেসব শিক্ষার্থী আগে রেজিস্ট্রেশন করবেন, তাদের আগে সিট বরাদ্দ দেওয়া হবে।
- সকল সিট বুকিং হয়ে গেলে, বুকিং পাওয়া শিক্ষার্থীদের কল/ম্যাসেজ দিয়ে কনফার্ম করা হবে।
- রেজিস্ট্রেশন ছাড়া কেউ এই সার্ভিসের আওতাভুক্ত হতে পারবে না।
বিসিএস পরীক্ষার্থী ভাই ও বোনদের রেজিস্ট্রেশন করে আমাদের সার্ভিসে যুক্ত হওয়ার অনুরোধ করছি।
অনুরোধক্রমে-
রেজওয়ানুল হক
সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
হাবিপ্রবি শাখা।

এ বিষয়ে জানতে চাইলে হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। নরমালি আমরা দেখতে পাই সকাল বেলা তাড়াহুড়ো করে বাস ধরতে গিয়ে অনেক শিক্ষার্থীই সময়মতো বাস পায় না। ফলে তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়। তাই আমরা আমাদের পক্ষ থেকে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। তারা ক্যাম্পাস থেকেই বাসে রওয়ানা দিয়ে পরীক্ষা শেষে আবার সেই বাসেই ফেরত আসতে পারবেন।’

প্রশাসনের অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বুধবার ‘আর্তনাদ’ নামে আরেকটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এর আগে ছাত্রজনতার অভ্যুত্থানের স্মরণে ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল...
২২ মিনিট আগে
গাইবান্ধা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও আলাদা ওয়ার্ডের ব্যবস্থা নেই। ফলে হাসপাতালটিতে ডেঙ্গু ও সাধারণ রোগীরা একসঙ্গে চিকিৎসা নিচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও স্বজনদের ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি বাড়ছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর হাতিয়ায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত চেয়ারম্যান ঘাট মেঘনা নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে ঘাটের একটি অংশ নদীতে ধসে পড়েছে। এখন ভাঙছে মূল বাজারের অংশ। এ পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা ভাঙনের আতঙ্কে দিন পার করছেন।
২ ঘণ্টা আগে
চিঠি লেখা ও আদান-প্রদানের দিন আর নেই। মোবাইল ফোন, ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের বিস্তারে ব্যক্তিগত চিঠির ব্যবহার কমেছে। তাই চিঠি পরিবহনে আগের মতো ব্যবস্থা নেই ডাক বিভাগের। এই বাস্তবতায় চিঠির বদলে এখন পণ্য পরিবহনকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ।
২ ঘণ্টা আগে