দিনাজপুরের ঘোড়াঘাটে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পালশা ইউনিয়নের বেলওয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আব্দুর রহমানের সঙ্গে আরও দুই শিশু ডুবে যায়। তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার প্রিয়াঙ্কা কণ্ডু। তিনি বলেন, ‘আজ সকালে একই বয়সী তিন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা একজনকে মৃত অবস্থায় পেয়েছি। বাকি দুজনকে রংপুরে স্থানান্তর করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।’
মারা যাওয়া শিশু আব্দুর রহমান বেলওয়া-নয়নদীঘি গ্রামের সোহান মিয়ার ছেলে। চিকিৎসাধীন শিশুরা হলো ঘোড়াঘাট উপজেলার শালগ্রামের হোসেন আলীর ছেলে জিহাদ (৭) এবং গাইবান্ধার সাদুল্ল্যাহপুর উপজেলার আব্দুল মমিন মিয়ার ছোবাহান (৭)। ছোবাহান নানার বাড়িতে বেড়াতে এসেছে।
শিশুদের পরিবার ও এলাকাবাসী জানায়, আজ সকালে কয়েকজন শিশু একত্রে খেলাধুলা করছিলেন। খেলতে খেলতে বাড়ির পেছনে থাকা একটি পুকুরে ওই তিন শিশু পড়ে যায়। কিছু সময় পর এক শিশুর চিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদস্যরা পুকুরের পানিতে হাবুডুবু খাওয়া অবস্থায় শিশু জিহাদ ও ছোবাহানকে উদ্ধার করে। শিশু রহমান নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকেও উদ্ধার করা হয়। পরে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায় বলেন, ‘পানিতে ডুবে শিশু নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে