
দিনাজপুরের খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকায় সরকারি অর্থে নির্মিত যাত্রীছাউনি ও টহল পুলিশের বিশ্রামঘর (পুলিশ ফাঁড়ি) দখল করে গোডাউন হিসেবে ব্যবহার করছে স্থানীয় প্রভাবশালীরা।
আজ শনিবার দুপুরে সরেজমিন দেখা গেছে, টহল পুলিশ, রাত্রিকালীন পাহারাদার ও স্থানীয়দের বিশ্রামের জন্য নির্মিত টিনশেড-ইটের ঘরটির ফটকে তালা দেওয়া। জানালার গ্রিল পলিথিন দিয়ে ঢেকে ভেতরে ব্যবসার মালামাল মজুত করেছেন স্থানীয় মতিয়ার রহমানের ছেলে শাকিল ও তাঁর সহযোগীরা। তবে স্থানীয়দের অভিযোগ, ব্যবসার আড়ালে ওই স্থাপনায় প্রতিদিনই অনলাইন জুয়া ও মাদকের আড্ডা বসে।
জানতে চাইলে অভিযুক্ত শাকিল দাবি করেন, জায়গাটি তাঁদের মালিকানাধীন। তাই তাঁরা সেটিকে গোডাউন হিসেবে ব্যবহার করছেন। এ বিষয়ে ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, ‘ঘরটি সরকারি অর্থে নির্মিত। এটি দখল হয়ে গেছে, বিষয়টি আগে জানতাম না।’
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ‘টহল পুলিশ বা পাহারাদারের জন্য নির্মিত কোনো ঘর ব্যক্তি মালিকানাধীন হতে পারে না। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি স্থাপনা দখল করে গোডাউন বানানো অপরাধ। দ্রুত এটি অপসারণ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি ও ইউনিয়ন পরিষদকে বলা হয়েছে।’

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বন বিভাগের কর্মকর্তার গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামের এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে আমিনুরের লাশ সাতক্ষীরার শ্যামনগরে লোকালয়ে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৪ মিনিট আগে
গাইবান্ধা থেকে কোরবানির হাটের জন্য কেনা আটটি গরু নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে রওনা হন একদল গরু ব্যবসায়ী। পথিমধ্যে গাজীপুরে ডাকাতির শিকার হয়ে সব গরু হারান। একদিন পর আজ সোমবার পুলিশের অভিযানে ডাকাতি হওয়া গরুগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটকও করা হয়েছে।
১০ মিনিট আগে
মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের....
১৩ মিনিট আগে
গুরুদাসপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও মাদক কারবারিদের তালিকা তৈরির কর্মসূচি হাতে নিয়েছে পুলিশ। কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার উপজেলার চাপিলা ইউনিয়নের শাহীবাজারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ মিনিট আগে