
দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ বুধবার সকালে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হাজীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি সৈয়দপুর যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আহত মোটরসাইকেলের তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন, পার্বতীপুর রঘুনাথপুর মেধ্যাপাড়া এলাকার বুলুর ছেলে শাহিনুর ইসলাম (৩০) ও একই উপজেলার রামপুরা ছোট হরিপুর এলাকার অবনীশ চন্দ্র রায়ের পুত্র সুখদেব কুমার রায় (৪২)। এ ঘটনায় আহত সাজেদুর রহমান (২৮) উপজেলার জাহানাবাদ গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় আজকের পত্রিকাকে বলেন, এসএ পরিবহনের কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। পুলিশ কাভার্ডভ্যানের চালককে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া ল্যাপটপসহ একটি মূল্যবান ব্যাগ ফিরে পেয়েছেন ভারত থেকে ফেরা বাংলাদেশি যাত্রী অর্ণব কুমার বণিক।
৩ মিনিট আগে
কাতার থেকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক হয়েছেন হত্যা মামলার আসামি ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির আদনান (৪০)। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি দেশে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।
১১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহিদুল্লাহ্ হলে সাবেক শিক্ষার্থী দম্পতি হেনস্তার প্রতিবাদে তিন দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ’। আজ রোববার সকাল ১১টায় প্রক্টর অফিসে স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকার মমতাজ আলীর মেয়ে শ্রাবন্তী আক্তারের বিয়ে হয় হুমায়ূন আহমেদের সঙ্গে। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে কলহ চলছিল।
২ ঘণ্টা আগে