
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পেরেকবিদ্ধ ‘গীতাঞ্জলি’ কাব্য হাতে, আর মুখে ‘টেপ’ লাগিয়ে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাজু ভাস্কর্যের দক্ষিণে সাড়ে ১৯ ফুটের এই ভাস্কর্যটি তৈরি করেছেন চারুকলার একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে ভাস্কর্যটি স্থাপন করেন তাঁরা। এই উদ্যোগের সঙ্গে আরও জড়িত রয়েছেন বামপন্থী ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। আয়োজকেরা বলেছেন, সারা দেশে স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, বইমেলায় স্টল পাচ্ছে না, বিতর্কিত বই উল্লেখ করে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, তাই প্রতিবাদের অংশ হিসেবে এটি স্থাপন করা হয়েছে। বইমেলার সময়জুড়ে এই ভাস্কর্য থাকবে বলে উল্লেখ করেন আয়োজকেরা।
বাঁশ, থার্মোকল ও কাগজ মুড়িয়ে চার ফুট বেদিসহ এই ভাস্কর্য তৈরি করা হয়। এই ভাস্কর্য তৈরির সঙ্গে যুক্তছাত্র ইউনিয়ন একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি শিমুল কুম্ভকার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লেখক, সাংবাদিক, সাহিত্যিক ও শিল্পীরা সেন্সরশিপের শিকার হচ্ছেন, তাই আমরা এটা তৈরি করছি। আমরা এমন কিছু তৈরি করতে চেয়েছিলাম, যা মানুষকে কথা বলতে এবং আমাদের দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মানুষকে ভাবতে বাধ্য করবে। রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তচিন্তা ও সৃজনশীলতার প্রতীক, বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদান রয়েছে।’
রবীন্দ্রনাথ কখনো সেন্সরশিপের শিকার হননি, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী ছিলেন, কারাগারে ছিলেন, মত প্রকাশে তাঁকে বাধা দেওয়া হয়েছে, তার পরও কেন রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক? এমন প্রশ্নের উত্তরে শিমুল কুম্ভকার বলেন, ‘নজরুল সারা জীবন প্রতিবাদী ছিলেন, বিদ্রোহী ছিলেন, বিদ্রোহ তাঁর চরিত্রের সঙ্গে, রক্তে মিশে আছে। রবীন্দ্রনাথকে বেছে নেওয়ার কারণ—বর্তমানে এমন এক সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, রবীন্দ্রনাথ বর্তমান সময়ে থাকলে সেন্সরশিপের কারণে ‘গীতাঞ্জলি’ লিখতে পারতেন না।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাক জব্দ করেছে শ্রীমঙ্গল থানা-পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের খারিজ্জমা বালুর ঘাট থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন পুলিশ সদস্যরা।
৮ মিনিট আগে
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে ওই প্রকৌশলীকে কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৪ মিনিট আগে
প্রায় এক যুগ আগে ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক কিশোরীকে সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে সাত কিশোর আটকের ঘটনার সঙ্গে ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন মা ড. নাহিদা বেগম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পুলিশ বলছে, এখনো এ ধরনের কোনো যোগসূত্র প্রমাণিত
৪১ মিনিট আগে