অনিয়মের অভিযোগে পাঁচ চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা আজ বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক দামে চাল বিক্রি করা, ক্যাশ মেমো সংরক্ষণ না করা এবং একদিনের ব্যবধানে দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
অধিদপ্তর জানায়, রাজধানীর কাজলার কুতুবদিয়ার এলাকার মেসার্স মুছা রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা, মেসার্স খাদ্য ভান্ডারকে ৫০ হাজার টাকা, মেসার্স কাজী ট্রেডার্সকে ২০ হাজার টাকা, কলাপট্টি এলাকার মেসার্স হাজী নয়ন ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স করিম রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ৫ প্রতিষ্ঠানকে সর্বমোট দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্যমন্ত্রীর নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে দেশব্যাপী অবৈধ মজুত ও চাল ব্যবসায় অনিয়মের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে বুধবার ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ও কলাপট্টি এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে