ঠিক এক বছর আগে করোনাকালে এক দমবন্ধ অবস্থায় জন্ম হয় দৈনিক আজকের পত্রিকার। যখন দেশের আর সব জাতীয় দৈনিক নিজেদের সংকুচিত করে নিচ্ছিল। তখন গুটিগুটি পায়ে নতুন আসা এই দৈনিক সারা দেশের স্থানীয় দৈনিকে পরিণত হওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সংকটকালে বাজারে আসা এই কাগজ দিনে দিনে সম্ভাবনার জায়গায় পৌঁছেছে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘরোয়া আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন শুরু হয় আজ সোমবার দুপুর ১২টায়।
প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, ‘আজকের পত্রিকা একটা পরিবার। আমরা সবাই অন্তরের টানে এখানে কাজ করি। সংকটের সময় আমরা বাজারে এসেছিলাম, এখন সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে।’
দেশের প্রকাশিত ১ হাজার ২০০ পত্রিকার মধ্যে বর্তমানে প্রচারসংখ্যার দিক থেকে আজকের পত্রিকা তৃতীয় অবস্থানে রয়েছে বলে জানান ড. মো. গোলাম রহমান।
সম্পাদক বলেন, ‘আমাদের প্রতিদিনই কিছু না কিছু নতুন চিন্তা করতে হবে। কারণ সংবাদপত্র একটি সৃজনশীল মাধ্যম।’
আজকের পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম খান বলেন, ‘এক বছর বয়স একটা পত্রিকার জন্য খুবই কম সময়। আজকের পত্রিকা এখনো শিশুর মতো। এই উপমহাদেশেই দুই শ-আড়াই শ বছরের পত্রিকা আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই সব পত্রিকা চলছে। আমরা সেই তুলনায় কিছুই না। তবে এত দূর যেহেতু আসতে পেরেছি, আমরাও সেই পথে যাব।’
আজকের পত্রিকা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান পত্রিকার কাজের শুরুর সময়কার স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, কম সময়েও আমাদের অনেক অর্জন রয়েছে। নিজেদের একটা আত্মমর্যাদার জায়গায় আসীন করার অঙ্গীকার করেন তিনি ৷

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব
৩ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়...
৬ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
১৮ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলে তারেক মিয়াকে (২৭) হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবা অলিউর রহমানের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে...
২৪ মিনিট আগে