
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই দিন ধার্য করেন।
আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়ুবুর রহমানের মৃত্যুতে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। পরীমণি এবং এই মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
গত ১৫ নভেম্বর মাদক আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। সেই সঙ্গে চার্জ গঠনের জন্য দিন ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়। গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরীমণির জামিন মঞ্জুর করেন। এই মামলায় ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্র দাখিলের পর ১০ অক্টোবর পরীমণি ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে পুনরায় জামিন নেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেনস দেওয়া হয়েছিল। গত বছরের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরীমণি এই মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমণি তাঁর গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।

ফসলি জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় রাজশাহীর মোহনপুর উপজেলায় এক্সকাভেটর যন্ত্রে (ভেকু) পিষে আহমেদ জোবায়ের (২২) নামের এক কৃষককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৭ ডিসেম্বর
৩ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা সূচিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৭ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় জিন্নাত আরা বেগম (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে স্বামীর বসতঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করেছে এক কৃষককে। অপহরণের ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর সন্ধান পাচ্ছে না পরিবার। তবে পুলিশ তাঁকে উদ্ধারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। অপহৃত কৃষকের নাম রিদুয়ান করিম মিন্টু মিয়া (৩৮)। তিনি পার্শ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের...
২৮ মিনিট আগে