
নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা চাওয়ার জের ধরে মিজান শিকদার মিশর নামে এক ব্যক্তিকে খুনের দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম মিঠু। তিনি বন্দর উপজেলার কাইতাখালি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। অন্যদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—বন্দরের নোয়ার্দা এলাকার মঞ্জুরুল হকের ছেলে মুন্না এবং বঙ্গা মিয়ার ছেলে শয়ন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুজ্জামান বুলবুল বলেন, ‘মিজান শিকদার হত্যার ঘটনায় মোট ১২ জনের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয় আদালতে। সোমবার আদালত এই মামলার তিন আসামিকে দণ্ড প্রদান করেছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।’
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘৫০০ টাকা পাওনা থাকার জের ধরে মিজানের সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিঠুর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ভুক্তভোগী মিজানকে শায়েস্তা করার পরিকল্পনা করেন তিনি। ২০১৯ সালের ২৩ জুলাই মিজান রাতে মশার কয়েল কিনতে দোকানে গেলে মিঠু ও অন্য আসামিরা মিজানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বন্দর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। হত্যার পরে মিজানের ভাই সানি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।’
রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী সানি বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট। রায় যেন দ্রুত কার্যকর করা হয় সরকারের কাছে সেই দাবি জানাই।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে