
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাক্প্রতিবন্ধী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাইজদি ইউনিয়নের কাহিন্দী এলাকায় নিজ বাড়ির পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর নাম তানজিলা আক্তার (১৭)। সে একই এলাকার সরাফত আলীর মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তানজিলা বাক্প্রতিবন্ধী। সে স্থানীয় একটি সুতার কারখানায় কাজ করত। গতকাল বুধবার রাত ১০টার দিকে ঘরের বাইরে যায় সে। এরপর ঝড়বৃষ্টি শুরু হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। আজ সকালে বাড়ির পাশের ঝোপে তার লাশ পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্টে উঠে আসে নিহতের হাঁটু, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে