
রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী, তালিকাভুক্ত ছিনতাইকারী ও মাদক কারবারি মো. মহরমকে (৩০) আটক করেছে র্যাব-২।
গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁকে আটক করা হয়। র্যাব জানায়, মহরম দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিলেন।
র্যাবের তথ্যমতে, মহরমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানায় ডাকাতি, চোরাই মাল গ্রহণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট সাতটি মামলা এবং একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

চুয়াডাঙ্গার জীবননগরে মাদক মামলার আসামি, তালিকাভুক্ত মাদক কারবারি এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার বাড়িতে পুলিশ অভিযানে যাওয়াকে কেন্দ্র করে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকনের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৪ মিনিট আগে
ভারত সীমান্তবর্তী পাহাড়ি জেলা শেরপুরে মানুষ ও বন্য হাতির সংঘাত নিরসনে এবং জানমালের সুরক্ষায় উচ্চপর্যায়ের একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বন্য হাতির চলাচল পর্যবেক্ষণ এবং স্থানীয় বাসিন্দাদের আগাম সতর্ক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা...
২৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে সিজান (২৫) নামে এক যুবককে বাসা থেকে তুলে এনে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত খোকনকে (৫০) আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
২ ঘণ্টা আগে