পেশাগত কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মহাপরিচালক (ডিজি) পদক পেলেন ১২০ জন র্যাব কর্মকর্তা। সেবা ও সাহসিকতার জন্য তাঁরা এই পদক অর্জন করেন। আজ বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে এই পদক তুলে দেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
এর আগে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন ডিজি। গতকাল বুধবার র্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৬ মার্চ প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর দিনটিকে ‘রেইজিং ডে’ হিসেবে পালন করে আসছে বাহিনীটি। তবে রমজানের কারণে এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এগিয়ে আনা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে নিলুফা বেগম (৬২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি বরইগাছের ডালে গলায় ওড়না প্যাঁচানো এবং হাঁটু গেড়ে বসা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
১৫ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সঞ্জয় মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরণ কুমার দাসের ছেলে...
১৯ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার জান্নাকান্দি এলাকায় একই ঘর থেকে এক প্রবাসফেরত ব্যক্তি, তাঁর স্ত্রী ও দেড় মাস বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্না কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল সরকারকে কোনো সহযোগিতা না করে অসহযোগিতা করে আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই অসহযোগিতার কারণে কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়। যদি বিরোধী দল এই সুযোগটা না দিত, লংমার্চ না করত, তাহলে এই সুযোগটা পেত না।
২৮ মিনিট আগে