রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে একটি বগি ফেলে রেখেই পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি চলে গেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, একতা এক্সপ্রেসের ‘ট’ নম্বর বগিতে আগে থেকেই ত্রুটি ধরা পড়ে। সে জন্য বগিটিকে বাতিল করা হয় এবং মূল ট্রেনের শেষে রাখা হয়।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘আমরা এ বিষয়ে সকাল ৯টায় ঘোষণা দিয়েছি। তবু কিছু যাত্রী ট্রেনটি মিস করেছেন। আমাদের কাছে অতিরিক্ত বগি নেই, তাই যারা যেতে পারেননি তাঁদের টিকিট ফেরত নিতে বলা হয়েছে।’
এদিকে, একতা এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময় ছিল সকাল ১০টা ১০ মিনিট। কিন্তু প্রায় সোয়া এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়। এ সময় ‘ট’ নম্বরে থাকা শতাধিক যাত্রী রেখেই চলে যায় ট্রেনটি।
যাত্রীদের দাবি, তারা নির্ধারিত সময়ের আগেই বগি নম্বর দেখে আসন গ্রহণ করেন। কিন্তু মূল ট্রেন ছেড়ে গেলেও তাঁরা বিষয়টি টের পাননি। ত্রুটির কথা তাদের কেউ জানায়নি।

নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
৭ মিনিট আগে
সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে বরগুনা পৌরসভার উদ্যোগে নির্মাণ করা হয় অডিটরিয়াম মিলনায়তন (টাউন হল)। ভবন নির্মাণ হলেও ভেতরের আনুষঙ্গিক কাজ বাকি। সে কারণে ছয় বছর ধরে পড়ে আছে ভবনটি। ব্যবহার না হওয়ায় চুরি হয়ে গেছে দরজা-জানালা। পরিণত হয়েছে গোয়ালঘর ও মাদকসেবীদের আড্ডাস্থলে।
৪২ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে ‘মোবাইল ফোন সেট নিয়ে বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব (২৪)। তাঁর বাড়ি চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায়।
৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে