
গাজীপুর মহানগরীর এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় শহরের পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় ওই ব্যক্তির নিজ ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওই ব্যক্তির নাম মুফতি হাফেজ মাওলানা আমজাদ হোসেন (৪৫)। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার পলাশপুর এলাকার মাওলানা আব্দুল আউয়ালের ছেলে। আমজাদ হোসেন গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দ্রাবাদ এলাকায় স্ত্রী ও চার মেয়ে নিয়ে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং ঢাকার পল্টন এলাকায় একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে হজ যাত্রী পাঠানোর ব্যবসা করতেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, আমজাদ হোসেনের স্ত্রী অসুস্থ হয়ে স্থানীয় শিনশিন হাসপাতালে ভর্তি। তার চার মেয়ে কাপাসিয়ায় দাদার বাড়ি বেড়াতে গেছেন। গতকাল রোববার রাতে আমজাদ হোসেন হারবাইদ এলাকায় তাঁর বাসায় একাই ছিলেন। আজ সোমবার মোবাইলে কল করে আমজাদ হোসেনকে না পেয়ে তাঁর মেয়েরা বাসার মালিকের সঙ্গে যোগাযোগ করে খোঁজ নিতে অনুরোধ করেন। পরে বিকেল ৪টার দিকে তাঁর বাসার দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে কড়া নাড়লেও কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে বাসার মালিক ও আশপাশের লোকজন ঘরের জানালা দিয়ে ভেতরে আমজাদ হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
জিএমপির পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা সোমবার সন্ধ্যায় নিজ ঘরের ভেতরে মাথার পাগড়ি দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় আমজাদ হোসেনকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, ‘এ সময় ঘরের ভেতর একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে ট্রাভেল ব্যবসার টাকা এক ব্যক্তির কাছে পাওয়ার কথা লেখা রয়েছে। এ ছাড়া হজযাত্রীদের কাগজপত্রের কিছু সমস্যার বিষয় জানা গেছে। এসব থেকে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক লেনদেন ও হজযাত্রীদের কাগজপত্রের সমস্যা, স্ত্রী অসুস্থ—এসব বিষয়ের কোনো সমাধান দেখতে না পাওয়ায় হতাশায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।’ ঘটনার তদন্ত চলছে বলে জানান ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে