Ajker Patrika

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১৮: ০৫
ইরাম দেওয়ান (২৬) ও তাহসিম তপু (২৫)। ছবি: ফেসবুক
ইরাম দেওয়ান (২৬) ও তাহসিম তপু (২৫)। ছবি: ফেসবুক

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্র নিহত হয়েছেন। তাঁরা হলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের ছাত্র ইরাম দেওয়ান (২৬) ও আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র তাহসিন তপু (২৫)।

আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ডেমরার কোনাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। সহপাঠীরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ভোর ৫টার দিকে তাহসিন তপুকে মৃত ঘোষণা করেন। ইরাম দেওয়ান চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৫টার দিকে মারা যান।

নিহত ব্যক্তিদের বন্ধু তাওসিফ জানান, তাঁদের বাসা সানারপাড় এলাকায়। এক বড় ভাইয়ের বিয়ের গায়েহলুদের অনুষ্ঠানে ১০-১২ বন্ধু রাতে মাতুয়াইল এলাকায় যান। অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে সানারপাড়ের বাসায় ফিরছিলেন। কোনাপাড়া এলাকায় এলে উল্টো দিক থেকে আসা সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির সঙ্গে ইরাম ও তাহসিনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। দ্রুত তাঁদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাহসিন তপুকে মৃত ঘোষণা করেন। ইরাম দেওয়ান চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাওসিফ আরও জানান, ইরাম আইইউবিতে অনার্স শেষ বর্ষ ও তাহসিন ইউআইইউতে অনার্স তৃতীয় বর্ষে পড়তেন। দুজনের বাড়ি সানারপাড় এলাকায়।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার বলেন, ‘ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান গিয়ে সিটি করপোরেশনের ময়লার গাড়িটি জব্দ করি। তবে চালক পালিয়ে গেছেন। দুই ছাত্র মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা ময়লার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত