নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং সাংসদ শামীম ওসমানের দ্বৈরথ কারও অজানা নয়। একই রাজনৈতিক দলের হয়েও দুজনের বিরোধ রয়েছে বহুদিন ধরেই। তবে সেসব অতীত পাশ কাটিয়ে এবার একসঙ্গে বসে শোক ও সমবেদনা জ্ঞাপন করলেন সাংসদ শামীম ওসমান। মেয়র আইভীর মাথায় হাত বুলিয়ে তাঁর মায়ের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেন তিনি।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় মেয়রের নিজ বাসভবনে যান শামীম ওসমান। এ সময় একসঙ্গে বসে আলাপ করেন তাঁরা। তাঁর মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনাও করেন শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, `রাজনীতি রাজনীতির জায়গায়। দিন শেষে আমরা একটি পরিবার। মমতাজ বেগম আমার মায়ের সমতুল্য। তিনি আওয়ামী লীগের একজন সংগঠকও ছিলেন। আমার মা জীবদ্দশায় তাঁর কথা প্রায়ই বলতেন। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুক সেই দোয়াই করি।'
এর আগে বিকেল ৪টায় সাংসদ শামীম ওসমান শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় কবরস্থানে মমতাজ বেগমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া মোনাজাত করেন। একই সঙ্গে তাঁর স্ত্রী অসুস্থ জানিয়ে সকলের কাছে দোয়া চান তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের ৭ মার্চ সাংসদ শামীম ওসমানের মা নাগিনা জোহার মৃত্যুতে হীরা মহলে ছুটে এসেছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী। প্রায় ৮ বছর পর মেয়র আইভীর মায়ের মৃত্যুতে একত্রিত হলেন নারায়ণগঞ্জের আলোচিত দুই জনপ্রতিনিধি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে