ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ করতে গিয়ে মহাসড়কের নিচে থাকা গ্যাসের লাইন লিকেজের ফলে প্রায় ১৮ ঘণ্টা ধরে ঢাকা-আশুলিয়া মহাসড়কের যানচলাচল বন্ধ ছিল।
আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের আবদুল্লাহপুর মাছের আড়তের বিপরীত পাশের সড়কে শনিবার রাত ২টা ৪৫ মিনিটে গ্যাসের লাইন লিকেজ হয়। এরপর থেকে আজ রোববার রাত ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে রাত ৯টা ৫ মিনিটের দিকে সড়ক খুলে দিলে যান চলাচল শুরু হয়।
ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রজেক্ট ম্যানেজার কুতুব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘উড়াল সেতুর পিলারের জন্য পাইলিংয়ের কাজ করতে গিয়ে সড়কের নিচে থাকা তিতাস গ্যাসের লাইন ছিদ্র হয়ে যায়। আমরা কাজের সময় তিতাস গ্যাস লাইন লিকেজের বিষয়টি বুঝতে পারিনি।’
প্রত্যক্ষদর্শী পথচারী, দোকানদাররা আজকের পত্রিকাকে বলেন, রাস্তার নিচের গ্যাসের লাইন লিকেজ হওয়ার পর থেকে দুপুর পর্যন্ত বিকট শব্দে গ্যাস নির্গত হয়েছে। সকাল থেকেই ওই সড়কটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আশুলিয়া সড়কের গাড়িগুলো টঙ্গী স্টেশন রোড হয়ে যাচ্ছে।’
আবদুল্লাহপুর ট্রাফিক বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করতে মাটি খোঁড়ার সময় পাইলিং মেশিনটি তিতাস গ্যাস লাইনে লেগে লিক হয়ে যায়। আজ দুপুরে তিতাস কর্তৃপক্ষ গ্যাস বন্ধ করেছে।’
মেহেদী হাসান বলেন, রাত সাড়ে ৮টার দিকে তিতাস কর্তৃপক্ষ গ্যাসের লাইনটি মেরামত করে। পরে সেই গর্তটি রাত ৯টার দিকে মাটি দিয়ে ভরাট করে। এরপর রাত ৯টা ৫ মিনিট থেকে ঢাকা আশুলিয়া মহাসড়কের যান চলাচল শুরু হয়।’

ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তার স্বপনের বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা, মাদকসহ চারটি মামলা রয়েছে।
১৮ মিনিট আগে
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমেনা বলেন, ‘আমার স্বপ্ন ভালো একটি কলেজে পড়াশোনা করে ডাক্তার হওয়া। আমার বাবার তেমন সামর্থ্য নেই। তবে আমি চেষ্টা চালিয়ে যাব।’
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার মেঘনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সিয়াম (১৯) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে