
দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান-২ পর্যন্ত ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
একই সঙ্গে বসুন্ধরা আবাসিকে এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই হাসপাতালে গত ২৩ নভেম্বর থেকে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গমনাগমন এলাকায় (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জসীমউদ্দীন রোড হয়ে এয়ারপোর্ট রোড থেকে কুড়িল ফ্লাইওভার হয়ে ৩৬ জুলাই এক্সপ্রেস হয়ে পূর্বাচল হয়ে এভারকেয়ার হাসপাতাল হয়ে এয়ারপোর্ট টু বনানী সড়ক হয়ে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ দিয়ে গুলশান-২ সার্কেল হয়ে গুলশান নর্থ অ্যাভিনিউ দিয়ে তাঁর বাসভবন পর্যন্ত) ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেকোনো ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনহীন ড্রোন ওড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

জয়পুরহাট শহরে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শান্তিনগর এলাকায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ মিনিট আগে
ফেনীতে ভাড়াবাসা থেকে রোকসানা আক্তার লিপি (৩১) নামে মহিলা দলের এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনী পৌরসভার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি পৌর শহরের ১১ নম্বর ওয়ার্ডের মোকছেদুর রহমান সড়কের একটি ভাড়া বাসায় থাকত।
৩ মিনিট আগে
এক লাখ দুই হাজার টাকাসহ বরিশালের বাবুগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আজ বুধবার উপজেলার মাধবপাশা এলাকায় বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল তাঁদের আটক করে। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে টাকা ও ধানের শীষ প্রার্থীর ভোটার স্লিপ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
রাজধানীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের দায়ে দুই পোলিং এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা ঢাকা-১৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীর এজেন্ট। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ কারাদণ্ড দেন।
২৭ মিনিট আগে