Ajker Patrika

জ্বরে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু 

প্রতিনিধি, জবি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০৯
জ্বরে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু 

জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আল-আমিন লেবু মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে মিরপুরের একটি মেসে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম থানায়।

বিষয়টি নিশ্চিত করে আল-আমিনের সহপাঠী বাংলা বিভাগের শিক্ষার্থী মো. তানভীর ইসলাম বলেন, `আমরা এক রুমেই থাকতাম। সে অনেক কষ্ট করে পড়াশোনা করত। গতকাল ফেসবুকে আল-আমিন তার জ্বরের কথা লিখে একটি পোস্ট দিয়েছিল। সেই পোস্ট দেখে আমি ফোন দিয়ে ডাক্তার দেখানোর কথা বলি। ভোরে তার অবস্থা খারাপ হলে রুমের বাকি সবাই তাকে ডা. আজমল হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই সে মারা যায়।' 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী বলেন, `কিছুক্ষণ আগে বিষয়টি জেনেছি। নিজ বিভাগের একজন শিক্ষার্থী মারা যাওয়া মানে নিজের সন্তান হারানো। বিষয়টি বেদনাদায়ক।' 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, `বাংলা বিভাগের একজন শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিল সে। কিছুক্ষণ পর আল-আমিনের মরদেহ নিয়ে তার পরিবার বগুড়ার উদ্দেশে রওনা দেবে। বিশ্ববিদ্যালয় থেকেই মরদেহ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত