
পুঁজিবাদের সঙ্গে সাহিত্যের উদ্দেশ্য পরস্পর বিরোধী উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাটম বোমার চেয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে মাসিক ‘কালি ও কলম’ পত্রিকার ২০ বছর পূর্তি উপলক্ষে ৮ থেকে ১০ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী সাহিত্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রতিবাদের সঙ্গে সাহিত্যের উদ্দেশ্য পরস্পর বিরোধী। উন্নয়নের সর্বশেষ অবদান কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাটম বোমার চেয়ে বিপজ্জনক হতে পারে। এর মালিকানা অল্প কয়েকজনের হাতে চলে গেলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনা করা যায় না।’
ফ্রানৎস কাফকার ‘দ্যা মেটামরফোসিস’ নাটকের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘কাফকা ইহুদী ছিলেন। তিনি ইহুদিদের গণহত্যার শিকার হতে দেখেছিলেন। এখন ইহুদিরা ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। পুঁজিবাদের ভেতরেই গণহত্যার ব্যবস্থা অন্তর্নিহিত থাকে।’
বিশ্বব্যাপী সংকট আজ অনেক বেশি ঘনীভূত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এই সংকট ঘনীভূত হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার কারণে। এর থেকে মুক্তির জন্য সাহিত্য আমাদের প্রধান হাতিয়ার।’
সভায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক চিন্ময় গুহ বলেন, ‘একটা পণ্যায়িত সমাজে আমরা বসবাস করছি। এই সমাজ সাহিত্যকেও পণ্যে রূপান্তর করেছে। সাহিত্যের প্রধান কাজ আত্ম-উন্মোচন। আজকে আমাদের বিশ্ব মানুষ হতে হবে।’
সভাপতির বক্তব্যে শিল্পী ও ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী বলেন, ‘সাহিত্য, ছবি যা কিছুই আমরা করি সবকিছুতেই মানুষের দুঃখ কষ্টের কথা আসে। সেখানে অনেক সময় গণতন্ত্র, ধনতন্ত্র, সমাজতন্ত্রের কথাও আসে। তবে আমরা একটা ঘরের মধ্যেই আবদ্ধ আছি। আমাদের আরও নতুন করে মানুষের জন্য ভাবতে হবে।’
অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন—ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন, কালি ও কলমের সম্পাদক মণ্ডলীর সভাপতি প্রফেসর ইমেরিটাস সৈয়দ মনজুরুল ইসলাম, প্রকাশক আবুল খায়ের ও সম্পাদক সুব্রত বড়ুয়া।
আগামী দুই দিন সাহিত্য সম্মেলনের মোট সাতটি অধিবেশন অনুষ্ঠিত হবে। নানা বিষয় নিয়ে আজ আয়োজিত এসব অধিবেশনে নবীন-প্রবীণ সাহিত্যিক, শিল্পী ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৬ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৬ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৬ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৬ ঘণ্টা আগে