
রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘প্রথম জাতীয় মিডিয়া কার্নিভ্যাল-২০২৫ ’। তরুণ প্রজন্মের মধ্যে সাংবাদিকতা, যোগাযোগ ও গণমাধ্যমচর্চা জনপ্রিয় করে তুলতে কলেজের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব এই আয়োজন করেছে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আজকের পত্রিকা।
গতকাল শুক্রবার সকালে কার্নিভ্যাল উদ্বোধন করেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস এবং খেলবেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা কাজী সাবির। বিকেলে তারকা আড্ডায় ছিলেন সংগীতশিল্পী তাসরিফ খান, টিভি উপস্থাপক মানজুর আল মতিন, কনটেন্ট নির্মাতা আসাদুজ্জামান জয় ও মাহিম মেকস।
উৎসবের প্রথম দিনেই কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের ব্যানার, প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে নটর ডেম কলেজ চত্বর।

আয়োজকেরা জানান, কার্নিভ্যালে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। প্রথম দিনের আয়োজনে থাকছে মিডিয়া মাইন্ড, ক্যাপশন কনটেস্ট, ফটো প্রতিযোগিতা, ফান কনটেস্ট, তারকা আড্ডাসহ নানা প্রতিযোগিতা।
তাঁরা আরও জানান, এই উৎসব শেষ হবে আজ ২৫ অক্টোবর। উৎসবে অংশগ্রহণকারীদের দেওয়া হবে সার্টিফিকেট। এ ছাড়া সমাপনী দিনে থাকবে কনসার্টসহ নানা আয়োজন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
৩৯ মিনিট আগে
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে জানিয়েছেন স্থা
৪৩ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ৮০টি বিদ্যালয়ে নেই কোনো নৈশপ্রহরী কাম দপ্তরি।
১ ঘণ্টা আগে
বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৩ ঘণ্টা আগে