আবাসিক ভবনে থাকার জন্য বাসা বরাদ্দ পেলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪৫ পরিচ্ছন্নতাকর্মী। আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ১৪ নম্বর আউটফল ও ধলপুর তেলেগু পরিচ্ছন্নতাকর্মী নিবাসের বাসা বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এর মধ্যে ১৪ নম্বর আউটফল ও ধলপুরে নির্মিত আবাসিক ভবন পলাশে ১০৯ জন, শালুকে ৯ জন এবং শাপলায় ২ জন পরিচ্ছন্নতাকর্মীকে বাসা বরাদ্দ দেওয়া হয়। এছাড়া আবাসিক ভবন মুকুলে তেলেগু সম্প্রদায়ের ২৫ জন পরিচ্ছন্নতাকর্মীকেও বাসা বরাদ্দ দেওয়া হয়।
এ সময় মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমাদের অনেক জমি বিভিন্নভাবে দখল অবস্থায় আছে। ভূমিদস্যু, কুচক্রী মহল বসে বসে আমাদের জমি দখল করে খেয়েছে। জমি আমার, ভাড়া দেয় তারা! আমি থাকতে তা বরদাশত করব না। আমার পরিচ্ছন্নকর্মীরা, আমার কর্মচারীরা থাকবে--সেটা দেখার দায়িত্ব আমাদের। আমরা সেটা দেখব। ১৪ নম্বরে আউটফলে আমাদের ১৫ একর জমি আছে। বিভিন্নভাবে অনেক অসাধু লোক সেখানে মাদকের আখড়া বানিয়ে রেখেছিল। কিছু অসাধু লোক আমাদের কর্মচারীদের কাছ থেকে সেখানে থাকার জন্য টাকা নেয়। জমি আমার। সেখানে থাকলে আমার কর্মচারীরা থাকবে। বিনা মূল্যে থাকবে। তাদের আবার এসব অসাধু লোকদের টাকা দিতে হবে? কেন টাকা দেবে? ঢাকা শহরে আমি যত দিন আছি এই সব ভূমিদস্যু আর রাখব না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদারসহ অন্যরা।

টানা ভারী বর্ষণের কারণে পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আজ ৬ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাতেও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
৩ মিনিট আগে
ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড় ধসে মো. মিনহাজ উদ্দিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের খলিফামোড়া আলমেরঝিরি গ্রামে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
কক্সবাজার সৈকতে বেড়াতে আসা এক অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় এক কটেজ মালিককে খালাস দেওয়া হয়েছে।
৪২ মিনিট আগে
বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের বরিশাল কোতোয়ালি মডেল থানায়....
১ ঘণ্টা আগে