
আদালতের নির্দেশ অমান্য করায় জাপানি শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। ওই দুই শিশুর মা জাপানি নাগরিক নাকানো এরিকো আজ সোমবার আপিল বিভাগে এই আবেদন করেন। আদালত আবেদনটি শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।
নাকানোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল বিভাগের নির্দেশনা রয়েছে দুই শিশু মায়ের সঙ্গে বারিধারায় থাকবেন। বাবা কেবল শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু নির্দেশনা অমান্য করে ইমরান শরীফ জোর করে মাঝে মধ্যেই শিশুদের বাইরে নিয়ে যান। যার কারণে আদালত অবমাননার আবেদন করেছি।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের মায়ের কাছে থাকবে বলে রায় দেন আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করা হয়। এই সময়ে নাকানো এরিকো শিশুদের নিয়ে দেশত্যাগ করতে পারবেন না।

ঢাকা মহানগর অঞ্চলে মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা শুরু করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ছয় মাসের মধ্যে সমীক্ষা শেষ করে সম্ভাব্য রুটগুলোর মধ্যে দুটি অগ্রাধিকারযোগ্য মনোরেল করিডোর চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৯ মিনিট আগে
রাজশাহীর মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের ভাটাপাড়া এলাকার মো. ইসরাইল (৩০) ও একই এলাকার মো. হানিফ (৪৫)।
১১ মিনিট আগে
আটকের পর তার মোবাইল ফোন তল্লাশি করে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেন শিক্ষার্থী ও চাকসু নেতারা। তাদের দাবি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি যুক্ত ছিলেন।
১৩ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে সিলগালা করার পরও সায়মা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি রোগী দেখাসহ বিভিন্ন সেবা দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে