
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এদিকে একটি বিক্ষোভ সচিবালয় অভিমুখে যাত্রা করেছে। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) মূল ফটক ভেঙে ফেলে তারা।
বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশের দর্শনার্থী গেটে লাঠি দিয়ে আঘাত করে। প্রধান ফটকের বাইরে থেকে একটি লাঠি ভেতরে ছুড়ে মারে একজন শিক্ষার্থী। এতে একজন পুলিশ সদস্য আহত হন।
বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এর ফলে সচিবালয়ে প্রবেশের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসে শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের ১ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা।
শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছে। ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিচ্ছে তারা। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতেও স্লোগান দিচ্ছে তারা।
সচিবালয়ের ভেতরে গেটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছে।

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ কিছু শিক্ষার্থী সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে।
এ ছাড়া শিক্ষার্থীদের একটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। গত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছে, তাদের পুনর্মূল্যায়নের দাবি জানাচ্ছে তারা।
শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সচিবালয়ে প্রবেশে সব গেট বন্ধ করে দেওয়ায় সচিবালয়ের ভেতর থেকে কোনো যানবাহন বের হতে পারছে না। ফলে সচিবালয়ের ভেতরে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১৪ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২০ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে