
ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ ৪ আসামির বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক শুনানির নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১ আগস্ট।
আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই দিন ধার্য করেন।
মামলার অন্য আসামিরা হলেন বাবুল চিশতীর স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী ও ফারমার্স ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান। এদের মধ্যে রুজি চিশতি ও মাসুদুর রহমান জামিনে আছেন। অন্য দুজন কারাগারে রয়েছেন।
আজ যুক্তিতর্ক শুনানির দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করায় সময় মঞ্জুর করে বিচারক নতুন তারিখ ধার্য করেন।
এর আগে মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ২০১৯ সালের ৩০ অক্টোবর বাবুল চিশতীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
২০১৯ সালের ১০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক শামসুল আলম চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
ফারমার্স ব্যাংকের গুলশান করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক ও এসভিপি দেলোয়ার হোসেন এবং সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ মারা যাওয়ায় তাঁদের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।
২০১৮ সালের ১০ এপ্রিল বাবুল চিশতীসহ ছয়জনের বিরুদ্ধে গুলশান থানায় ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সিজুকে গুলির ঘটনায় গ্রেপ্তার কাওছার ভুঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে (২৪) চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন।
৫ মিনিট আগে
ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে মার্জনা বেগম (১৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। পুলিশ ওই গৃহবধূর স্বামী ফয়সালকে (২২) গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকে নিহত নারীর শ্বশুরসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।
৯ মিনিট আগে
দীর্ঘ আইনি লড়াই শেষে এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করা শিশুসহ চার ভারতীয় নাগরিককে অবশেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার বিকেলে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে আনুষ্ঠানিকভাবে তাদের
১১ মিনিট আগে
গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিংয়ের সামনে পথচারী রাদিয়া ইসলামের কাছ থেকে একটি আইফোন ১৩ প্রো ম্যাক্স ছিনতাই করে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। ভুক্তভোগীর চিৎকার শুনে সেখানে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ দ্রুত ধাওয়া করে মোবাইলসহ এক ছিনতাইকারীকে আটক করে।
২১ মিনিট আগে