অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের মতো ঘটনা যেন আর না ঘটে সে জন্য যাত্রীবাহী সব লঞ্চ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করার জন্য পাঁচটি কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। বিআইডব্লিউটিএ পরিচালক ও প্রধান প্রকৌশলীদের নেতৃত্বে এসব কমিটি গঠন করা হয়েছে।
বিআইডব্লিউটিএর আদেশে বলা হয়েছে, পর্যায়ক্রমে কমিটিগুলো প্রতি সপ্তাহে দুদিন সদরঘাট সরেজমিন পরিদর্শন করবে। লঞ্চ পরিদর্শনের সময়ে একজন করে ম্যাজিস্ট্রেটও কমিটির সঙ্গে থাকবেন। সকাল ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চের সাধারণ ও কারিগরি দিক পর্যবেক্ষণ করবে এসব কমিটি। এ সময় যাত্রী সাধারণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ত্রুটি পেলে ওই লঞ্চের যাত্রা বাতিল করবে। এ ছাড়া অনিয়ম ও গাফিলতি পেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দায়ীদের সাজা দেবেন।
পাঁচ কমিটির প্রধানেরা হলেন-বিআইডব্লিউটিএ’র পরিচালক (বওপ) কাজী ওয়াকিল নওয়াজ, পরিচালক (সওপ) মো. শাহজাহান, প্রধান প্রকৌশলী (প্রকৌশল বিভাগ) মো. মহিদুল ইসলাম, পরিচালক (নৌনিট্রা) মুহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রধান প্রকৌশলী (এমএমই বিভাগ) মো. আতাহার আলী সরদার।

ঢাকার বুড়িগঙ্গা নদীর পৃথক দুটি স্থান থেকে রেজাউল করিম হৃদয় (৩৪) ও অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ও বিকেলে উদ্ধার হওয়া মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
রাজবাড়ীতে রাবেয়া বিগ বাজারের সাবেক মালিক আজাদ মোল্লা ও লিটন মোল্লার বিরুদ্ধে ২ কোটি টাকার আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী নূর হোসেন মঙ্গলবার রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ অস্বীকার করে লিটন পাল্টা বকেয়া টাকার দা
১৪ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার এক বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আর্থিক লেনদেন, বিবাহিত ও অছাত্রদের পদায়নের অভিযোগ তুলে ঝাড়ুমিছিল করেছেন পদবঞ্চিত নেতারা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে। ওই মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সাধা
২৫ মিনিট আগে
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি প্রকল্পে চাকরি করতেন ফারুক হোসেন নামের এক প্রকৌশলী। ২০১৩ সালে দুর্নীতির অভিযোগে তাঁর চাকরি চলে যায়। এরপর গড়ে তোলেন সংঘবদ্ধ চক্র। শুধু তা-ই নয়, নিজের চাকরি ফেরাতে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তার পরিচয় দিয়ে চাপ দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে।
২৯ মিনিট আগে