ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত জাপান সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রে উইথ নেক রিবন ২০২২’-এ ভূষিত হয়েছেন।
আজ শুক্রবার বাংলাদেশ অর্থনীতি সমিতি এই তথ্য নিশ্চিত করেছে। অধ্যাপক আবুল বারকাত অর্থনীতি সমিতির সভাপতি।
অর্থনীতি সমিতি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের শিক্ষাজগতে জাপান-বিষয়ক বহুমুখী অধ্যয়নের ভিত্তি স্থাপনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক বারকাতকে এই পুরস্কার প্রদান করা হয়। ১৮৭৫ সালে জাপানের সম্রাট মেইজি দ্য গ্রেট-এর রাজকীয় এক ফরমানবলে দ্য অর্ডার অব দ্য রাইজিং সান খেতাব প্রবর্তন করা হয়, যা দেশটির ইতিহাসে প্রবর্তিত প্রথম কোনও খেতাব।
অর্ডার অব দ্য রাইজিং সান খেতাব ২০২২ প্রদান বিষয়ে জাপান সরকারের এক বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা, বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জাপান-বিষয়ক বহুমুখী অধ্যয়ন এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ করে দিতে অধ্যাপক ড. আবুল বারকাতের আগ্রহ, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই খেতাব প্রদান করা হলো।
উল্লেখ্য, উদীয়মান সূর্য থেকে রশ্মি বিকিরণকারী সূর্যালোক খচিত এই খেতাব সামরিক বাহিনী সদস্য ব্যতীত সরকারি-বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকেই কেবল প্রদান করা হয়। ৩ নভেম্বর জাপান সরকার ‘২০২২ ফল ইম্পেরিয়াল ডেকোরেশনস্’ শিরোনামে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে দেশি-বিদেশি নাগরিকদের এই খেতাব প্রদানের ঘোষণা দেয়। অধ্যাপক ড. আবুল বারকাত বিদেশি নাগরিকদের মধ্যে অন্যতম, যিনি এ বছর স্বর্ণপদকে ভূষিত হলেন।

নাটোরের লালপুরে ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে দুই ফল ব্যবসায়ীকে অজ্ঞান করে ১ লাখ ৬৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনার বটিয়াঘাটা ও সোনাডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তারের পর তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগে
নীলফামারীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ওই মেলা হয়। সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নিয়াজ ভূঁইয়া। এরপর বিকেল পর্যন্ত ওই মেলায় চাকরিদাতা ১০টি শিল্প প্রতিষ্ঠানে তিন হাজার
৩৫ মিনিট আগে
ঝিনাইদহ সদর উপজেলার এক ব্যবসায়ীর বিরুদ্ধে করা ধর্ষণচেষ্টার মামলা আদালতে খারিজ হওয়ার পর বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরে গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩৫ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-১০। এ সময় মো. ইসলাম সেক ওরফে আকাশ (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
৩৮ মিনিট আগে