
কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার মামলায় ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃত মো. আবুল হাসান (৪০) তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি। তিনি ওই মামলার এজাহারনামীয় আসামি।
গতকাল শুক্রবার রাজধানীর মণিপুরিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা-পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালে এপ্রিল মাসের ২০ তারিখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছর ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলাটি করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে